০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাগলা হাইস্কুল এন্ড কলেজ মাঠে হাজারো মুসল্লির উপস্থিতিতে নিহত স্কুলছাত্র শাহানুরের দাফন সম্পন্ন

  • Update Time : ০৬:২৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জে দু’গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত দশম শ্রেণীর স্কুল ছাত্র শাহানুর মিয়ার (১৭) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ জুন) বিকেল আড়াইটায় উপজেলার পাগলা হাইস্কুল এন্ড কলেজ মাঠে হাজারো মুসল্লির উপস্থিতিতে নিহত স্কুল ছাত্র শাহানুর মিয়ার জানাযা অনুষ্ঠিত হয়। সংঘর্ষে নিহত স্কুল ছাত্র শাহানুরের জানাজায় পাগলা হাইস্কুল এন্ড কলেজ মাঠে উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

জানাযার নামাজের পূর্বে উপস্থিত শোকাহত জনতার উদ্দেশ্যে সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জগলুল হায়দার প্রমূখ। জানাযার নামাজে ইমামতি করেন হযরত মাওলানা রুহুল আমীন। জানাযা শেষ নিহত স্কুল ছাত্র শাহানুর মিয়াকে রায়পুর কবরস্থানে দাফন করা হয়।

গতকাল বৃহস্পতিবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে সিএনজি সরানোকে কেন্দ্র করে রায়পুর ও কান্দিগাও দু’গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দশম শ্রেণীর স্কুল ছাত্র শাহানুর মিয়া নিহত হন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

পাগলা হাইস্কুল এন্ড কলেজ মাঠে হাজারো মুসল্লির উপস্থিতিতে নিহত স্কুলছাত্র শাহানুরের দাফন সম্পন্ন

Update Time : ০৬:২৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯