১০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুনামগঞ্জে নতুন করে আরও ১ জন করোনায় আক্রান্ত
- Update Time : ০৪:৩৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জে উপজেলায় নতুন করে আরও ১ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তের বাড়ি উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মনবেগ গ্রামে। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ জন।
জানা যায়, নতুন করোনা আক্রান্ত এই ব্যক্তি (৩৫) জাউয়া বাজারে ঔষদের ব্যবসা করতেন। তার মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবির) ল্যাবে পাঠানো হলে আজ রবিবার (০৭জুন) তার রিপোর্ট ‘পজিটিভ’ আসে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, আপাতত নতুন আক্রান্তকে তার নিজের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে হাসপাতাল আইসোলশনে পাঠানো হবে।





























