০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুনামগঞ্জে ধান কাটতে কৃষকদের উৎসাহিত করলেন ইউএনও শাম্মী
- Update Time : ০৭:২৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: আগাম বন্যার পূর্বাভাস থাকায় এই করোনা পরিস্থিতিতে আগামী ২৭ এপ্রিলের মধ্যে পাকা ধান দ্রুত কেটে ঘরে তুলার জন্য কৃষকদের উৎসাহিত করতে হতদরিদ্র ২০ জন কৃষকদের ত্রাণ দিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের মাঠে মাঠে ঘুরে কৃষকদের উৎসাহ প্রদান ও ত্রাণ বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা টিটু তালুকদার, আবুল কালাম আজাদ, হিরেন্দ্র কুমার, উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য মিজানুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বকর সিদ্দিক সহ গণমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।





























