দক্ষিণ সুনামগঞ্জে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০৫:৩৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহা সম্পর্কে বিজিপি নেত্রী নূপূর শর্মা ও জিন্দালের কুরুচি পূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজ শুক্রবার (১০জুন) বাদ জুম’আ দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি বাজারে পঞ্চগ্রাম তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। মাওলানা সাদ উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা আলী খানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পঞ্চগ্রাম দারুলউলুম কাড়ারাই মাদরাসার মুহতামিম মাওলানা আখতার হোসাইন, মাওলানা ছমির উদ্দিন, চিকারকান্দি জামে মসজিদের ইমাম মাওলানা ফখরুল ইসলাম, বাজার মসজিদের ইমাম মাওলানা আবু বকর, মাওলানা ছালিক আহমদ, হাফিজ শায়খুল ইসলাম, মুহাম্মদ বদরুল ইসলাম, আমিরুল ইসলাম, এনামুল কবির। এসময় খুদিরাই মসজিদের ইমাম মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা আমির উদ্দিন, মাওলানা জয়নাল আবেদীন, হাফিজ সবুজ আহমদ সহ বিপুল সংখ্যক তৌহিদী জনতা সমাবেশে অংশ নেন।


























