১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুনামগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন
- Update Time : ০৫:০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দক্ষিণ সুনামগঞ্জে পাগলায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে উপজেলা ছাত্র জমিয়ত। পাগলা বাজারের একটি রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা। সংগঠনের পশ্চিম পাগলা ইউনিয়ন সভাপতি হাফিজ আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারি সোয়াইব হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা সোয়াইব আহমদ, কেন্দ্রিয় যুব জমিয়তের সদস্য আনোয়ার হোসেন ও উপজেলা ছাত্র জমিয়ত নেতা এবাদুর রহমান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি





























