দক্ষিণ সুনামগঞ্জে কয়েক বন্ধুদের উদ্যোগে ৩৮টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ
- Update Time : ১১:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাও গ্রামের কয়েক বন্ধুদের উদ্যোগে তাদের ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার উজানীগাও গ্রামের করোনায় বিপর্যস্থ কর্মহীন হত দরিদ্র অসহায়, খেঁটে খাওয়া নিম্ন আয়ের ৩৮টি পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করা হয়।
বিতরণের সময় তাদের সাথে আলাপকালে এ প্রতিবেককে কয়েক বন্ধুদের দু একজন নাম প্রকাশে অনিচ্ছুক তাহারা বলেন আমরা আমাদের সাধ্যমত সহযোগিতা করেছি, তবে যারা ধনী রয়েছেন, তাহারা যদি দরিদ্রদের বিপদে এগিয়ে আসেন তা হলে তাদের বিপদ থাকবেনা। আমরা আশা করি ধনীরা দরিদ্রদের হক তাদের কাছে বিলিয়ে দিবেন। আর দরিদ্ররা ধনীদের কাছ থেকে খাদ্য সামগ্রী ত্রাণ পেলে আল্লাহও খুশি হয়ে তাদের মাল আরও বারিরে দেবেন এটা আমাদের বিশ্বাস।





























