০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা কাজী সমিতির উদ্যোগে সভা
- Update Time : ০৭:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
এন.এ নাহিদ, দক্ষিণ সুনামগঞ্জ ::
দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা কাজী সমিতির উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার জয়কলস ইউনিয়ন নিকাহ ও তালাক রেজিষ্ট্রার এন্ড কাজী অফিস শান্তিগঞ্জ বাজারে উপজেলা সভাপতি কাজী মাওঃ আইয়ূব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মাওঃ জমিরুল ইসলাম মমতাজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন -উপজেলা কাজী সমিতির অর্থ সম্পাদক কাজী মাওঃ রফিকুল ইসলাম, সদস্য কাজী মাওঃ আব্দুল আলী, কাজী মাওঃ মফিদুর রহমান, কাজী মোঃ নুরুল হক প্রমূখ।
সভায় বক্তারা বলেন- সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যহত থাকলে বাল্য বিবাহকে বন্ধ করা সম্ভব। আমাদের উপজেলায় বাল্য বিবাহ নাই বললেই চলে, সুতরাং বাল্য বিবাহকে না বলুন, গণ সচেতনতা বৃদ্ধি করুন।






















