দক্ষিণ সুনামগঞ্জে ইমামদের নিয়ে মতবিনিময় ও প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত
- Update Time : ০৪:২৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা সমাধানে করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৩ জুন) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের এমসি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ফিল্ড অফিসার মাওলানা মোঃ আব্দুল কাইয়ূম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সদস্য সামিউল কবির, উপজেলা ইফার জিসি মাওলানা আসাদুজ্জামান, বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল খালিক প্রমুখ। সভা শেষে দেশের জন্য শান্তি কামনা করে মাওলানা আব্দুর রহীম মোনাজাত পরিচালনা করেন। এসময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।




























