দক্ষিণ সুনামগঞ্জে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৪:১৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুনামগঞ্জে উপজেলা আওয়ামীলী অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা শনিবার (২৬ জুন) বিকেলে উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ পরিকল্পনামন্ত্রীর হিজলবাড়ির মুন্সি আরফান আলী বৈঠক খানায় মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তহুর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আতাউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান আসাদ, শিমুলবাকঁ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক নুর আলম, শিমুলবাঁক ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুর রহমান শাহিন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল আহমদ, রাজা মিয়া, মেম্বার আশরাফ আলী, মকবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, দরগাপাশ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবু খালেদ চৌধুরী রুবেল প্রমুখ।




























