দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া বাজারে গাছের সাথে সংঘর্ষে আহত ৪
- Update Time : ০৩:২১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
এন.এ নাহিদ, দক্ষিণ সুনামগঞ্জ :: দক্ষিণ সুনাগঞ্জে পাথারিয়া বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় গাড়ী চালকসহ আহত হয়েছেন ৩ যাত্রী । অন্যান্য আহতদের সাথে এঘটনায় গাড়ী চালককে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম জানা যায় নি। আজ শনিবার দুপুর দেড়টায় দিকে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস (সিলেট-ছ-১১-১২২৮) দিরাই উপজেলার শরীফপুর গ্রামে একটি ওলিমা অনুষ্ঠানে যাওয়ার পথে পাথারিয়া বাজার এলাকা অতিক্রম করার সময় মাইক্রোবাস সামনের চাকা ফেটে যায়। এতে গাড়ী চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে সংঘর্ষ লেগে গাড়ীর সামনের অংশ দুমড়েমুছড়ে গিয়ে গাড়ী চালককে চাপা দেয়। এতে গাড়ী চালাক গুরুতর আহত হন।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
























