১০:২৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলায় অর্ধ কোটি টাকার উন্নয়ন

  • Update Time : ০৭:১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব শাহরিয়ার :: দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে অর্ধ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান আছে। বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নানের বিশেষ বরাদ্দ থেকে বিভিন্ন প্রকল্পে ইউনিয়নের উন্নয়নের জন্য এ টাকা বরাদ্দ দিয়েছেন তিনি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হকের প্রচেষ্ঠায় প্রতিমন্ত্রীর কাছ থেকে আসা এ বরাদ্দের ৩০ লক্ষ টাকায় নির্মাণ হচ্ছে পশ্চিম পাগলার শত্রুমর্দন (বাঘেরকোনা)’র শেষাংশ থেকে সনাতন মন্দির, পাগলার দক্ষিণের হাওর হয়ে দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের সংযোগ রাস্তা। ৭শ মিটার দূরত্বসীমার এ রাস্তায় দুই স্তরে উন্নতমানের ইটসোলিং-এর কাজ হওয়ার কথা রয়েছে। এটি নির্মাণ হলে পাগলা হয়ে ইসলামপুরের সহ¯্রাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন হবে বলে মনে করেন স্থানীয় লোকজন।

এছাড়াও পাগলার ঐতিহ্যবাহী বড় জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য প্রতিমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে ১৩ লক্ষ টাকা অনুদান প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী (রাজনৈতিক) আবুল হাসনাত। এই ১৩ লক্ষ টাকার ছাড়াও পাগলা বাজারের উত্তরে মহাসিং নদীতে একটি ঘাট নির্মাণের জন্য ২ লক্ষ, জিউর আখড়া নাট মন্দিরের জন্য ১ লক্ষা এবং জায়গা নির্ধারণ না হওয়া একটি গণশৌচাগার (পাবলিক টয়লেট) নির্মাণের জন্য প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আরো ৫-৬ লক্ষ টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক। বুধবার দুপুরে ৩০ লক্ষ টাকা নির্মাণ ব্যয়ে পাগলা-ইসলামপুর ইটসোলিং-এর সড়ক নির্মাণ কাজ উদ্ভোধনের পর এসব কথা জানান তাঁরা।
সড়কের নির্মাণ কাজ উদ্ভোধনের সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা তেরাব আলী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলীপ তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাসেম চৌধুরী, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সদস্যা লাকী আক্তার, সদস্য শওকতুল ইসলাম, ক্ষিতিশ দেবনাথ, সাবেক ইউপি সদস্য হিরেশ পাল, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, সোহেল রানা তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, শ্রমিকলীগ নেতা বাছিরুল ইসলাম, যুবলীগ নেতা মতিউর রহমান (মতি), সনাতন মন্দিরের সেবায়েত রনজিত দেবনাথ (সাধু), স্থানীয় আওয়ামীলীগ নেতা জিতেন্দ্র দেবনাথ, নিপেন্দ্র দেবনাথ, প্রমেশ দেবনাথ, ছাত্রলীগ নেতা ইজহার উদ্দিন, জুয়েল দাশ ও সমাজকর্মী দেলোয়ার হোসেন প্রমুখ।

রাস্তা নির্মাণ ও ইউনিয়নে অর্ধ কোটি টাকার উন্নয়ন নিয়ে জানতে চাইলে শত্রুমর্দন গ্রামের সাধারন কৃষক মন্নান মিয়া বলেন, ‘ আমরা এ বরাদ্দের জন্য মান্নান সাহেবের উপরে খুব খশি আছি। দক্ষিণের হাওরে ছোট বেলা থেকেই জমিতে ধানচাষ করে আসছি। জমিতে আসা যাওয়ায় খুব সমস্যা হয়। বিশেষ করে বৈশাখ মাসে ধান আনতে বেশি কষ্ট হয়। এ রাস্তা সম্পন্ন হলে আমাদের কষ্ট অনেকটা কমে যাবে। বেশি উপকৃত হবে ইসলামপুর গ্রামের মানুষ। তাদের চলাচল এ রাস্তা দিয়েই। আর ৫০ লক্ষ টাকার উন্নয়ন হলে মানুষ উপকার হবে। এজন্য মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ।’

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক বলেন, ‘বরাদ্দ আরো আছে। আমাদের ইউনিয়নকে এম এ মান্নান মহোদয়ের সহযোগীতায় একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।’

প্রতিমন্ত্রী এম এ মান্নানের একান্ত ব্যক্তিগত সহকারী (রাজনৈতিক) আবুল হাসনাত বলেন, ‘মন্ত্রী মহোদয় শুধু উন্নয়ন দেখতে চান। গরিব মেহনতি মানুষের কথা ভেবে কাজ করেন। তাঁর বিশেষ বরাদ্দ থেকে এ অর্ধ কোটি টাকা অনুদান এসেছে। এ অঞ্চলের মানুষের উন্নয়নে এম এ মান্নানকে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করতে হবে।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলায় অর্ধ কোটি টাকার উন্নয়ন

Update Time : ০৭:১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮