শনিবার সকালে সিলেট থেকে চেইজ বিগিনস’র সদস্যরা শীতবস্ত্র নিয়ে দক্ষিণ সুনামগঞ্জের আস্তমা ইউনিয়নে যান। দুপুরে ইউনিয়নের আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা এগুলো বিতরণ করেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুল হক জিলুর উপস্থাপনায় শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চেইজ বিগিনসের উপদেষ্টা ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।
সংগঠনের পরিচিতি তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন- চেইজ বিগিনসের প্রতিষ্ঠাতা সভাপতি শাকিল জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দক্ষিন সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম রেজা, উপজেলা যুবলীগের সহ সভাপতি রাজা মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, সমাজকর্মী আখলাক হোসেন।
শীতবস্ত্র বিতরনে উপস্থিত ছিলেন- দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব আলোকচিত্রী নাজমুল কবীর পাভেল, চেইজ বিগিনসের মেন্টর পিংকু ধর, সিলেটভিউ২৪ডটকমের নিজস্ব আলোকচিত্রী আনোয়ার হোসেন, চেইজ বিগিনসের মেন্টর আহমেদ শাফায়াত অপু, হেক্সাস জিন্দাবাজারের ব্যাবস্থাপনা পরিচালক সুলতান আহমদ, চেইজ বিগিনসের সভাপতি তামিমুল করিম হৃদয়, সাধারণ সম্পাদক রুহিনুর রহমান মারজান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইফতেখার নোমান, ফয়সল রুমন, কামরুল ইসলাম রুনেল, রাহাত চৌধুরী, শারমিন আক্তার, এহতেমাম জিন্দানি নুরেল, সাদিকুজ্জামান মুন্না, আব্দুল্লাহ আল রাজু, উত্তম কাব্য, সিদ্ধার্থ পাল, অপূর্ব দেবনাথ, বদরুল ইসলাম, পল্লব দেব, রাহাত রহমান, কামরুল, লিমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি