দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস গ্রামবাসীর উদ্যোগে কাবাডি খেলা অনুষ্ঠিত
- Update Time : ০১:০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য আর গ্রামের মধ্যে সম্প্রীতি এবং ভালবাসার বন্ধন মেলাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে আয়োজন করা হয় কাবাডি (হাডুডু) খেলার দাওয়াতী উৎসব। এতে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ২৫টি কাবাডি দলের খেলোয়াররা অংশ গ্রহন করেন।
সোমবার সকাল সাড়ে ১০টায় জয়কলস গ্রামের পুর্বের মাঠে গ্রামবাসীর আয়োজনে সুনামগঞ্জ জজ কোর্টের এডভোকেট মোঃ বশির উদ্দীনের সভাপতিত্বে, জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ নুরুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান মো: কদর মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, সমাজসেবী মহির উদ্দিন, , খদা বক্স, সোহেল মিয়া সহ বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবৃন্দ। এডভোকেট বশির উদ্দিন বলেন, দেশের জাতীয় খেলাকে ঠিকিয়ে রাখতে ও যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলায় আগ্রহী করে তোলার পাশাপাশি গ্রামের মানুষের সাথে সৌহার্ধ্য বাড়াতে প্রতিবছরই আমরা কাবাডি খেলার আয়োজন করে থাকি। আগামীতেও আমাদের এমন আয়োজন অব্যাহত থাকবে। গ্রামবাসীরা বলেন, গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য কাবাডি (হাডুডু) খেলা আমাদের দেশের জাতীয় খেলা হলেও এখন অনেকটাই কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে। এমন আয়োজন সচরাচর দেখা যায় না। এ খেলার ঐহিত্য ধরে রাখতে প্রতিবছর আমাদের গ্রামে এ উৎসব করা হয়। দিনব্যাপী খেলাটি পরিচালনা করেন রমজান আলী।





























