থানার ভ্যান্টিলেটর ভেঙে পালানো রাসু গ্রেফতার
- Update Time : ০৩:৪৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: থানা হাজতের ভ্যান্টিলেটর ভেঙে পালানো আসামি রাসেল আহমদ রাসুকে (২৬) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে সিলেটের জকিগঞ্জ থানার জকিগঞ্জ পৌরসভার বিলেরবন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, রাসেল আহমদ রাসুকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ হেফাজত থেকে পলায়নের ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, চুরির মামলার আসামি রাসেল আহমদ রাসুকে (২৬) গ্রেফতার করে জকিগঞ্জ থানাহাজতে রাখলে বুধবার (৬ ডিসেম্বর) সকালে তিনি হাজতের ভ্যান্টিলেটর দিয়ে কৌশলে পালিয়ে যান। এ ঘটনার পর জেলা পুলিশের অতিরিক্ত সুপার (ক্রাইম এন্ড অবস) শেখ মো. সেলিমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়। এদিকে, ঘটনার পর রাসুকে ধরতে যৌথভাবে অভিযান চালায় জকিগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। অবশেষে বৃহস্পতিবার দুপুরে পলাতক আসামি রাসেল আহমেদ রাসুকে জকিগঞ্জ পৌরসভার বিলেরবন্দ এলাকা থেকে গ্রেফতার করা হয়।



















