থানায় নেওয়ার পর তিন পুলিশকে ছুরিকাঘাত করল দুই ছিনতাইকারী
- Update Time : ০৩:২৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: দুই ছিনতাইকারীকে আটক করে থানায় নেওয়া হয়েছিল। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলে নিজেদের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে তারা পুলিশ সদস্যদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রাজধানীর বংশাল থানায়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টায় এই পুলিশ সদস্যদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহতরা হলেন নজরুল ইসলাম, মো. সজীব ও তাজুল ইসলাম। বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ জানান, বুধবার রাতে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটক করে থানায় আনা হয়। পরে জিজ্ঞাসাবাদ করতে গেলে তাদের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিন পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে নজরুল ইসলামের শরীরে, সজীবের মাথায় ও তাজুল ইসলাম পেটে আঘাত পেয়েছেন। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।



























