১২:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন

  • Update Time : ০১:৩১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক। শনিবার রাত ১০ টার দিকে সিলেট নগরীর ওসমানী হাসপাতালের ৩নং ফটকের সামনে এ ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম নাজিম আহমদ। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শেলবরস এলাকার নুর মিয়ার ছেলে। পেশায় হোটেল শ্রমিক নাজিম সিলেট নগরীর দরগাহ মহল্লার ৭৪ নং বাসার ভাড়াটিয়া। প্রত্যক্ষদর্শীরা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩নং ফটকের সামনে কয়েক যুবকের মধ্যে কথাকাটাকাটি ও মারামারি হয়। এসময় অজ্ঞাত ৯ জন যুবক নাজিমকে ঘিরে মারধর করে। এমন সময় ৩ যুবক তার বুকের বাম পাশ, উরুসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ বলেন, ‘সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্ব নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইটে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ছুরিকাহত দু’জনকেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তৃব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দু’জনের চিকিৎসা চলছে।’ তিনি বলেন, ‘আহত ও হামলাকারীদের রাজনৈতিক পরিচয় মিলেনি। এদের আগ থেকে বিরোধ চলছিল।হামলাকারীদের একজন জেল খেটে কিছুদিন আগেই বের হয়েছে।’ আজবাহার আলী শেখ আর বলেন, ‘৯ জন যুবক মিলে নাজিমকে হত্যা করে। এরমধ্যে ৩ জনে ছুরিকাঘাত করে। এ ঘটনায় আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন

Update Time : ০১:৩১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২