১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তিনদিনের আল্টিমেটামে সিলেট নগরীর ফুটপাত দখলমুক্ত

  • Update Time : ০১:৩০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: তিনদিনের বেঁধে দেয়া আল্টিমেটাম অতিক্রান্ত হওয়ার পর সিলেট নগরীর ফুটপাতকে দখলমুক্ত করার অভিযানে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার (১ জুন) বেলা ১১ টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে এ অভিযান শুরু হয়। বিপুল সংখ্যক পুলিশ ও পরিচ্ছন্নতা কর্মীর অংশগ্রহণে এই ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলে। অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করা হয়।

গত সোমবার (২৯ মে) সিলেটের আদালত প্রাঙ্গণসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি কর্পোরেশন কার্যালয় সংলগ্ন ফুটপাতে অবৈধ দখলদার, নেপথ্যে থাকা দখলদার পক্ষের ব্যক্তিদের নাম, ঠিকানা ও পরিচয় সনাক্তকরণের লক্ষ্যে সিলেটের বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দকে নিয়ে জরুরী বৈঠক করে সিলেট সিটি কর্পোরেশন।সোমবারের সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ৩ দিনের মধ্যে সিলেটের আদালত প্রাঙ্গণসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি কর্পোরেশন কার্যালয় সংলগ্ন ফুটপাতে অবৈধ দখলদারদের সরে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়ে মাইকিং করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।এর আগে সিলেট জেলা আইনজীবী সমিতির একটি আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ মে বৃহস্পতিবার সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো জনগুরুত্বপূর্ন প্রতিষ্ঠানের সংলগ্ন ফুটপাতে অবৈধ দখলদার, নেপথ্যে থাকা দখলদার পক্ষের ব্যক্তিদের নাম, ঠিকানা তদন্ত করে সাত দিনের মধ্যে তা আদালতে দাখিল করতে সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছিলেন। এ কাজে সিটি কর্পোরেশনকে সহায়তা করতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও নির্দেশ দেওয়া হয়েছিল।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

তিনদিনের আল্টিমেটামে সিলেট নগরীর ফুটপাত দখলমুক্ত

Update Time : ০১:৩০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০১৭