তাহিরপুরে ১ লাখ ৬০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ
- Update Time : ০৩:৩৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আল-হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাটানপাড়া বাজারস্থ ভৈরবীঘাটে প্রতি সপ্তাহের ২টি হাটবার অর্থাৎ রবিবার ও বৃহস্পতিবার স্থানীয় ব্যবসায়ীদের মালামাল পরিবহনের জন্য আগত বিভিন্ন ভ্যান গাড়ী,পিকআপ ও অটো রিক্সার চালকদের কাছ থেকে প্রশাসনের বিধিনিষেধ অমান্য করে বিনা রসিদে প্রতি হাটবারে ৮,০০০$ (আট হাজার) টাকা হিসেবে গত ২০টি হাটবারে এ পর্যন্ত ১,৬০,০০০$ (এক লক্ষ ষাট হাজার) টাকা চাঁদা আদায় করেছে চাঁদাবাজ আফতাব উদ্দিন বাহিনী। এই বাহিনীর অপরাপর চাঁদাবাজরা হচ্ছে কোনাট গ্রামের জিন্নাহ,ঘাগটিয়া গ্রামের মানিক ও শাহীনের সৎ ভাই সিলেট থেকে আগত শিপন ও রিপনগং। প্রকাশ্য দিবালোকে একজন সাংবাদিকের উপর উক্ত চাঁদাবাজরা একাধারে ২ বার হামলা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছেনা। বরং বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর হোসাইন চাঁদাবাজদের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্তে থাকার পরও রহস্যজনকভাবে নীরবতা পালন করছেন। পুলিশের নীরবতার সুযোগে চাঁদাবাজরা শাহীনের উপর পর পর দুইবার হামলা করে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করত: গত ২০টি হাটবার অর্থাৎ ২৪/৭/২০২২ইং রবিবার, ২৮/৭/২০২২ইং বৃহস্পতিবার, ৩১/৭/২০২২ইং রবিবার, ৪/৮/২০২২ইং বৃহস্পতিবার, ৭/৮/২০২২ইং রবিবার, ১১/৮/২০২২ইং বৃহস্পতিবার, ১৪/৮/২০২২ইং রবিবার, ১৮/৮/২০২২ইং বৃহস্পতিবার, ২১/৮/২০২২ইং রবিবার, ২৫/৮/২০২২ইং বৃহস্পতিবার, ২৮/৮/২০২২ইং রবিবার, ১/৯/২০২২ইং বৃহস্পতিবার, ৪/৯/২০২২ইং রবিবার, ৮/৯/২০২২ইংবৃহস্পতিবার, ১১/৯/২০২২ইং রবিবার, ১৫/৯/২০২২ইং বৃহস্পতিবার, ১৮/৯/২০২২ইং রবিবার, ২২/৯/২০২২ইং বৃহস্পতিবার, ২৫/৯/২০২২ইং রবিবার ও ২৯/৯/২০২২ইং বৃহস্পতিবার এই ২০টি তারিখের পৃথক পৃথক দিনগুলিতে জোরপূর্বক চাঁদা উত্তোলন করার ঘটনায় প্রাণের ভয়ে কেউ কোন অভিযোগ দিতে সাহস পায়না চিহ্নিত এ চক্রটির বিরুদ্ধে। সাংবাদিক শাহীন সুনামগঞ্জ জেলা প্রশাসক,জেলা পুলিশ সুপার,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার,থানা ওসি বরাবরে লিখিত অভিযোগ দায়ের করায় এ চক্রটি তার উপর হামলা করেছে। সাংবাদিক শাহীন পুলিশ প্রশাসকে চ্যালেঞ্জ করেছেন,চাঁদাবাজদের মোবাইল নাম্বারের কললিষ্ট এবং তাদের অবস্থানের কল ট্রেকিং বা তল্লাসী করলে তাদের নিয়মিত চাঁদাবাজীসহ অপরাধ সংগঠনের উপযুক্ত প্রমাণ পাওয়া যাবে। তারপরও চাঁদাবাজরা রয়ে গেছে ধরাছোয়ার বাইরে।
জানা যায়, চাদাবাজ শিপনকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ তাহিরপুর থানায় মামলা নং ৪ (জিআর ১৫৫/২০১৮) তাং ৪/৯/২০১৮ইং দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতে আসামী শিপনের বিরুদ্ধে অভিযোগপত্র নং ১৬৬ তাং ৪/১০/২০১৮ইং দাখিল করেন। তাদের বিরুদ্ধে শাহীনের বড় ভাই হুমায়ুন কবীর কর্তৃক বাংলাদেশ দন্ডবিধি আইনের ৪২০/৪০৬/৫০৬ ধারায় দায়েরকৃত ১১৮/২০২০নং সিআর মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এছাড়া গত ১৪ আগস্ট রোববার বিকেল ৫টায় তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সাহিদুর রহমান,থানার এসআই গোলাম হাক্কানী ও বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মোঃ জাহাঙ্গীর হোসাইন এর নেতৃত্বে একদল পুলিশ পাটানপাড়া বাজারস্থ ভৈরবী ঘাটে চাঁদা উত্তোলনকালে চাঁদাবাজ রিপনকে আটক করেন। আটককৃত রিপনকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বাধীন মোবাইল কোর্টের কাছে হস্তান্তর করা হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবির,ভ্রাম্যমান আদালতের আওতায় পুলিশের হাতে আটককৃত রিপনকে ৩০০০$ (তিন হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন। চাঁদাবাজ আফতাব উদ্দিন রোহিঙ্গা নাগরিকদেরকে সুনামগঞ্জ জেলার ভূয়া নাগরিক সাজিয়ে নাগরিকত্ব সনদ প্রদানের ঘটনায় দায়েরকৃত মামলার চার্জসীটভূক্ত আসামী ছাড়াও একজন সার্বক্ষনিক ইয়াবাসেবী ও ইয়াবা ব্যবসায়ী হন। চাদাবাজ চক্রটি শাহীনের বড় ভাই হুমায়ুন কবীরের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে যাচ্ছিলো। এই ঘটনার ব্যাপারে তাহিরপুর থানায় অভিযোগ দায়ের করার আক্রোশে, গত ২১ জুলাই বৃহস্পতিবার দুপুর ১.০০ টার সময় বাড়ীর সামনের ভৈরবী ঘাট দখল করার পাশাপাশি আফতাব উদ্দিন ও তার বাহিনী শাহীনের উপর হামলা করে তাকে খুন করার চেষ্টা করে। আফতাব উদ্দিন তার পিতার বয়সী শাহীনের শার্টের কলার চেপে ধরে তাকে বুকে কয়েকটি কিলঘুষি মেরে রক্তাক্ত ফোলা জখম করে। পরে ঘটনার সংবাদ জেনে এসআই জাহাঙ্গীর হোসাইন ও এএসআই আরিফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসেন এবং তাদেরকে ঘটনাস্থলে দেখতে পান। চাঁদাবাজদের জখমের দরুন শাহীন জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন। চিহ্নিত এই চাঁদাবাজদের বিরুদ্ধে শাহীনের চাচী ফেরদৌস বেগম তাদের বসতঘর,জমি ও বাজারের দোকানপাট দখলের প্রতিবাদে,গত ১৩ সেপ্টেম্বর আমলগ্রহনকারী জুডিসিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে বাংলাদেশ দন্ডবিধি আইনের ৩৮৫/৩৭৯/৫০৬/৪৪৮ ধারায় ১৯৮/২০২২ নং পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে তাহিরপুর থানার এসআই সাইদুর রহমান ২৮ সেপ্টেম্বর বুধবার দুপুর ১.০০ টার সময় দায়েরকৃত মামলাটি সরজমিনে তদন্ত করেন। উক্ত মামলা দায়েরের আক্রোশে আফতাব উদ্দিনের নির্দেশে গত ২৮ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ১০ টায় আফতাব উদ্দিনের নির্দেশে তার ভাতিজা মানিক মোবাইল ফোনে অশালীন ভাষায় গালিগালাজ করত: শাহীনকে প্রাণনাশের হুমকী দেয়। তাদের হুমকীর কথা শাহীন সুনামগঞ্জের সাংবাদিকদের মাধ্যমে জেলা পুলিশ সুপার মো.এহসান শাহকে অবগত করেও দ্বিতীয় দফা হামলা থেকে রেহাই পাননি। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় পাটানপাড়া গ্রামস্থিত বসতবাড়ীর উত্তর পার্শ্বে গডফাদার আফতাব উদ্দিনের হুকুমে শিপন ও রিপন তাকে প্রাণে হত্যার লক্ষ্যে তাদের হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারপিটক্রমে এবং বেদম কিল ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ফোলা জখম করে এবং তার পকেটে থাকা ৫ হাজার টাকা জোরামূলে ছিনতাই করে নেয়। ঘটনার পর পরই এসআই মো.জাহাঙ্গীর হোসাইন এর নেতৃত্বে বাদাঘাট ক্যাম্পের পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থলে শিপন ও রিপনকে দেখতে পান। কিন্তু তিনি হামলাকারীদের আটক করেননি।























