০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তাক্বওয়া অর্জনের মাধ্যমে রামাদ্বানের সুফল পাওয়া যায়- মাওঃ আহমদ হাসান চৌধুরী

  • Update Time : ১০:১৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, পবিত্র রামাদ্বান তাক্বওয়া অর্জনের মাস। এই মাস নিজেকে পরিশুদ্ধ করার মাস। তাক্বওয়া অর্জনের মাধ্যমে রামাদ্বানের সুফল পাওয়া যায়। রামাদ্বান মাসে আমাদের প্রথমেই লক্ষ্য রাখতে হবে আমরা যেন নিজেদেরকে পাপ কাজ থেকে বিরত রাখতে পারি। প্রত্যেক মুসলমান যদি নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখার শপথ নেয় তবে সমাজ সুন্দর হতে আর কিছুরই প্রয়োজন হয়না। আমরা কেবল নিজে শুদ্ধ মানুষ হলে হবেনা একই সাথে আমাদের পরিবার তথা সন্তানদেরকেও ইসলামের সাথে পরিচয় করিয়ে দিতে হবে এবং সঠিকভাবে দ্বীন চর্চায় উৎসাহিত করতে হবে। তিনি আরো বলেন- আমাদের কোন আমলই যেন লোক দেখানো না হয়। আল্লাহ ভীতি মনের মধ্যে থাকলে আমাদের সকল আমলই লোক দেখানো থেকে মুক্ত হবে।
তিনি ১৮ মে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া আয়োজিত মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন ও সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান গণির যৌথ পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় অর্থ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোঃ কুতবুল আলম, উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার প্রধান মোহাদ্দিস মাওলানা ড. বদিউল আলম সরকার, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বেলাল আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি মোঃ আব্দুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি এম. হাসিবুল ইসলাম, ছাত্র জামিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন আল আদনান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মোহা. সাদিক সালিম।

তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচীত আলোচনা সভা ও ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন- লতিফিয়া ক্বারী সোসাইটি ঢাকা মহানগর এর সভাপতি মাওলানা ইকবাল খন্দকার, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি মাছুম আহমদ, আনজুমানে আল ইসলাহ ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা মোর্শেদ আলম সালেহী, সহ সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অর্থ সম্পাদক খন্দকার ওজিউর রহমান আসাদ, সহ-অফিস সম্পাদক মো. তৌরিছ, সিলেট মহানগর সভাপতি জাহেদুর রহমান, নেত্রকোনা জেলা সভাপতি মোহাম্মদ আব্দুস সামাদ, হবিগঞ্জ জেলা সভাপতি নাসির উদ্দিন খাঁন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক মো: মারুফ হোসাইন, সিলেট পূর্ব জেলা সহ-সভাপতি সাইফুল ইসলাম, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক এম এ কাদির আল হাসান ও মাওলানা মোঃ সারওয়ার হোসাইন ইয়াকুবী প্রমুখ। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

তাক্বওয়া অর্জনের মাধ্যমে রামাদ্বানের সুফল পাওয়া যায়- মাওঃ আহমদ হাসান চৌধুরী

Update Time : ১০:১৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০১৯