তরুন পার্টি কেন্দ্রীয় সদস্য নির্বাচিত মাহমুদ আলীকে জগন্নাথপুর জাপার অভিনন্দন
- Update Time : ০১:৪১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদ আলী জাতীয় তরুন পার্টি কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ।
সংগঠনের গঠনতন্তের আলোকে জাতীয় তরুন পার্টি কেন্দ্রীয় কমিটির আহবায়ক মামুনুর রহীম (সুমন) সাক্ষরিত এক পত্রে তরুন সংগঠক ও কবি মাহমুদ আলীকে কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত করা হয় ।
এদিকে জগন্নাথপুরের কৃতি সন্তান ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলীকে কেন্দ্রীয় নতুন আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত করায় অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ ।
এক বার্তায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি পৌর কাউন্সিলর মোঃ খলিলুর রহমান খলিল ও সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম (লাল মিয়া) জাতীয় তরুন পার্টির কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্য মাহমুদ আলীকে অভিনন্দন জানান এবং তার সুযোগ্য নেতৃত্বে তরুন পার্টির কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন





























