১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-১৭ আসনে বিজয়ী আরাফাত
- Update Time : ০৯:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। তার প্রতীক হচ্ছে একতারা। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়।



















