১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় পৌঁছেছেন মুস্তাফিজ : কাল যাচ্ছেন ইংল্যান্ড

  • Update Time : ১২:১৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :: সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ভিভো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরে অংশ নেওয়ার পর  দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। আইপিএল পর্ব শেষ করে বুধবার বিকাল ৫ টায় ঢাকায় পৌঁছান জাতীয় দলের অরুণ বাঁ-হাতি এ পেসার।

গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুস্তাফিজ। ঐবার ১৬ উইকেট নিয়ে প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবে ইমার্জিং ক্রিকেটারের  পুরস্কারো জিতে নেন এ প্রতিভাবান পেসার। তবে এবার সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন তিনি।

ইঞ্জুরি কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা মুস্তাফিজুর রহমান চলমান ভিভো আইপিএলের ২০১৭ আসরে মাঠে নামার সুযোগ পেয়েছেন কেবল এক ম্যাচে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলা সেই ম্যাচে ২.৫ ওভার বল করে ৩৪ রান দেন মুস্তাফিজ। খরুচে বোলিংয়ের পাশাপাশি উইকেটহীন থাকায় শেষ পর্যন্ত কপাল পুড়ে কাটার-মাস্টারের। এরপর সানরাইজার্স হায়দরাবাদের মূল একাদশে আর সুযোগ মিলেনি তার।

আইপিএলে হতাশার এক মৌসুম শেষে দেশে ফিরে বিশ্রামে থাকা হচ্ছে না মুস্তাফিজের। কেননা জাতীয় দলের সাথে যোগ দিতে বৃহষ্পতিবারই তাঁকে উড়াল দিতে হচ্ছে ইংল্যান্ডের উদ্দেশ্য।

প্রসঙ্গত, ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বর্তমানে ইংল্যান্ডের সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ ক্রিকেট দল। জানা গেছে মুস্তাফিজের সাথে ইংল্যান্ড যাওয়ার যাত্রায় সামিল হবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ঢাকায় পৌঁছেছেন মুস্তাফিজ : কাল যাচ্ছেন ইংল্যান্ড

Update Time : ১২:১৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭