০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডোপ টেস্টের আওতায় আসছে শিক্ষক-শিক্ষার্থীরাও

  • Update Time : ০১:৫০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ আগস্ট ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: নতুন শিক্ষক নিয়োগ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদেরও ডোপ টেস্ট করানো হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার (১৭ আগস্ট) সচিবালয়ে আন্ত:মন্ত্রণালয় সভা শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবছর একবার করে ডোপ টেস্টের আওতায় আনা হবে। যারা পজিটিভ হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অগ্রসর হতে বলা হয়েছে আমাদের। মন্ত্রী বলেন, ‘আমরা ডোপ ডেস্টের ব্যবস্থা নিয়েছি এই মাদককে নিরুৎসাহিত করতে। চাকরিতে ঢোকার সময় ডোপ টেস্ট করা হচ্ছে। অনেক ধরনের সমস্যা আসছে। এটাও কেবিনেট সচিব সংশ্লিষ্টদের জানিয়ে দিবেন। বছরে একবার সরকারি কর্মকর্তা কর্মচারীরা ডোপ টেস্টের আওতায় আসবেন। যারা ডোপ টেস্টে পজিটিভ হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানও এই ডোপ টেস্টের আওতায় থাকবে। ইউনিভার্সিটির ছাত্ররা ভর্তি হবেন এবং যারা নতুন শিক্ষক নিয়োগ হবেন তাদের সবাই ডোপ টেস্টের আওতায় আসবেন। এটা নিয়েও আলোচনা করেছি। কেবিনেট সচিব এটাও সংশ্লিষ্টদের জানিয়ে দিবেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ডোপ টেস্টের আওতায় আসছে শিক্ষক-শিক্ষার্থীরাও

Update Time : ০১:৫০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ আগস্ট ২০২১