০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু কেড়ে নিল বিশ্বনাথে কবি তনয়া স্কুলছাত্রী অস্মিতাকে

  • Update Time : ০৬:৩২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সিলেটের বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের কামালপুর গ্রামের কবি-ছড়াকার হেনা নুরজাহানের মেয়ে অস্মিতা বেগমের (১৩) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। অসমিতা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

আজ বুধবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই কিশোরী। সে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী আমানাত মাওলা ও কবি-ছড়াকার হেনা নুরজাহানের মেয়ে বড় মেয়ে।

আজ বুধবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর মিলেনিয়াম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই কিশোরী। টানা ছয়দিন লাইফ সাপোর্টে থেকে অবশেষে মৃত্যুর কাছ হার মানতে হলো অস্মিতাকে।

জানা গেছে, অস্মিতার পৈতৃক বাড়ি ঢাকার আজিমপুরে। সম্প্রতি অস্মিতাসহ তাঁর বাবা-মা ও ছোটবোন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। তাদেরকে ঢাকা ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অস্মিতার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মিলেনিয়াম হাসপাতালে। সেখানে ছয়দিন লাইফ সাপোর্টে ছিল সে।

অবশেষে তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে অস্মিতার মামা বিশ্বনাথের কামালপুর গ্রামের হিমেল আহমেদ বলেন, ঢাকার আজিমপুর ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই দফা জানাজা শেষে অস্মিতার লাশ সিলেট নিয়ে আসা হবে। এখানে জানাজা শেষে আপার (হেনা নুরজাহান) ইচ্ছা অনুযায়ী হযরত শাহজালাল (র.) দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হবে।

অস্মিতার বাবা প্রকৌশলী আমানাত মাওলা বলেন, ডেঙ্গু জ্বরে পরিবারের সবাই আক্রান্ত হই। অস্মিতাকে উন্নত চিকিৎসার জন্য মিলেনিয়াম হাসপাতালে ছয়দিন আগে ভর্তি করি। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন সে অবস্থায় মারা যায়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ডেঙ্গু কেড়ে নিল বিশ্বনাথে কবি তনয়া স্কুলছাত্রী অস্মিতাকে

Update Time : ০৬:৩২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯