১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডা. মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

  • Update Time : ০২:২৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বিএনপির শীর্ষ নেতার মেয়ে ও নারী সমাজের প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করা হয়েছে। কুড়িগ্রাম সদর আমলী আদালতের বিজ্ঞ বিচারক মো. মিজানুর রহমান আবেদনটি খারিজ করে দেন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুড়িগ্রাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলুর রশিদ বাদী হয়ে সদর আমলী আদালতে এই পিটিশন দাখিল করেন। আবেদনে ডা. মুরাদ ছাড়াও মহির উদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল নামে আরও একজনকে অভিযুক্ত করা হয়। বাদীর আইনজীবী অ্যাডভোকেট তারিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার আবেদন সূত্রে জানা গেছে, ডা. মুরাদ হাসান প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালে গত ১ ডিসেম্বর ২০২১ তারিখে অপর অভিযুক্ত মহির উদ্দিন হেলাল নাহিদকে একটি সাক্ষাৎকার প্রদান করেন; যা পরবর্তীতে মুরাদ হাসান তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ ও প্রচার করেন। প্রচারিত ওই সাক্ষাৎকারে ডা. মুরাদ হাসান উদ্দেশ্যমূলকভাবে বিএনপির এক শীর্ষ নেতার মেয়ে সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ নারীবিদ্বেষী এবং যে কোনো নারীর জন্য মর্যাদাহানিকর ভাষা ব্যবহার করেন। এ ধরনের মিথ্যা তথ্য প্রকাশ এবং প্রচার করে আসামিরা দেশে রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টির মাধ্যমে অপরাধ করেছেন। সুত্র: যুগান্তর

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ডা. মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

Update Time : ০২:২৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২