০২:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডাকাতির প্রস্তুতিকালে ৮ কিশোর-যুবক আটক

  • Update Time : ০৮:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: গাজীপুরের টঙ্গী খরতৈল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের আট সদস্যকে গ্রেফতার করেছে পশ্চিম থানা পুলিশ। তাদের সবাই কিশোর ও যুবক। এ সময় তাদের হেফাজত থেকে সুইচগিয়ার চাকু উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন- শাকিল (১৯), সজীব (২০), রঞ্জু (৩২), সোহাগ (১৭), নাবিল (১৭), সাজেদুল ইসলাম রনি (১৬), জীবন ওরফে রাব্বি (১৬),  রাজন (১৫)। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে ওই এলাকার ৫১নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেনের অফিসের সামনে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম থানার একদল পুলিশ রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের হেফাজত থেকে চারটি ধারালো সুইচগিয়ার চাকু উদ্ধার করা হয়। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ডাকাতির প্রস্তুতিকালে ৮ কিশোর-যুবক আটক

Update Time : ০৮:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩