১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

  • Update Time : ১১:৪৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তিনটি রামদা, ১টি চাপাতি, ১টি ছুরি এবং ২টি বাঁশরে হাতলযুক্ত ফিকল উদ্ধার করা হয়। রোববার ভোররাতে হবিগঞ্জে মাধবপুর উপজেলার আদাঐর গ্রাম এলাকার রাস্তার ওপর থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- মাধবপুর পৌর এলাকার কাজল মিয়া (২৬) ও রিপন ঘোষ (২৫)। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ডাকাত গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে থানার উপ পরিদর্শক ফজলে রাব্বির নেতৃত্বে এক দল পুলিশ রোববার ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ডাকাতরা হাওরে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের রোবরার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

Update Time : ১১:৪৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২