ডাকাতির ঘটনায় স্বর্ণ ও অস্ত্রসহ গ্রেফতার ৭
- Update Time : ১০:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাত ও দুই স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চার ভরি সাত আনা স্বর্ণ, নগদ ৮ লাখ ৫ হাজার ৯৮২ টাকা এবং দেশীয় অস্ত্র ও গুলি একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ৩ ফেব্রুয়ারি গভীর রাতে মৌলভীবাজারের শেরপুর বাজার ঈদগাহ রোডের বাসিন্দা এমদাদ মোহাম্মদ সিরাজের বাড়িতে হামলা চালায় পাঁচ সদস্যের একটি ডাকাত দল। দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে চার ভরি সাত আনা স্বর্ণ, নগদ ৮ লাখ ৫ হাজার ৯৮২ টাকা এবং দেশীয় অস্ত্র ও গুলি একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও মূল্যবানসামগ্রী লুট করে নেন তারা।
ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতি ঘটনার সাথে জড়িত পাঁচ ডাকাত ও দুই স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে লুট করা স্বর্ণ, নগদ টাকা ও ডাকাতির সময় ব্যবহৃত দেশীয় অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের বাড়ি মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। এদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় আরও একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা জানান, আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদেরও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।



























