ডাকসু নির্বাচনে সকল সংগঠনের অংশগ্রহন নিশ্চিত করতে হবে- ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস
- Update Time : ১০:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ বলেন, নৈতিক অবক্ষয়ের কারণে ছাত্র সমাজ আজ খুন, ধর্ষণ, লুটসহ সকল ধরণের অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। ছাত্র সমাজকে অপরাধ থেকে বিরত রেখে তাদের মূল কর্তব্যের দিকে নিয়ে আসতে হলে ছাত্রদেরকে নৈতিক – চারিত্রিক উৎকর্ষতা সাধন করতে হবে। ইসলামী ছাত্র মজলিস এ লক্ষেই কাজ করে যাচ্ছে । তিনি আরো বলেন, ডাকসু নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানান। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, পূর্ব ও পশ্চিম জেলার উদ্যােগে বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) সিলেট নগরীর রেজিস্টারি মাঠে ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস অাহমদ উপরোক্ত একথাগু বলেন। সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি ছাত্রনেতা আফজাল হোসাইন কামিলের সভাপতিত্বে ও সিলেট পূর্ব জেলার সভাপতি জারির হোসাইন এবং পশ্চিম জেলার সভাপতি জাকির হোসেন সাঈদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা জয়নুল ইসলাম, সাবেক সেক্রেটারি জেনারেল এইচ এম খালেদ আহমদ, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট-ময়মনসিংহ বিভাগীয় পরিচালক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, খেলাফত মজলিস যুক্তরাজ্য সভাপতি মাওলানা সাদিকুর রহমান, সিলেট মহানগরীর সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট পশ্চিম জেলার সাবেক সভাপতি মাওলানা জুনায়েদ আহমদ, মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি আাব্দুল কাইয়ুম, শাবিপ্রবি সভাপতি মুহাম্মদ রুবেল আহসান, মৌলভীবাজার জেলা সভাপতি আাব্দুল কাইয়ুম, সিলেট মহানগরীর সেক্রেটারি ফখরুল ইসলাম, হবিগঞ্জ জেলার সেক্রেটারি মাহবুব আবেদীন মোহন, পশ্চিম জেলার সেক্রেটারি মুহাম্মদ শাহাবউদ্দিন, সিলেট পূর্বজেলার সেক্রেটারি মুহাম্মদ সাদিকুর রহমান, মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রব, পাঠাগার সম্পাদক মঈনুল হক, বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম জলিল, অফিস ও প্রচার সম্পাদক লিটন আহমদ জুম্মান, পশ্চিম জেলার বায়তুলমাল সম্পাদক মুজাম্মেল হক, পূর্বজেলার বায়তুলমাল সম্পাদক নাঈম উদ্দিন তাপাদার, অফিস ও পাঠাগার সম্পাদক আল আনহার হামিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল ইসলাম, এম,সি কলেজ সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারী ইমদাদুল হক ইমরান প্রমূখ। বিজ্ঞপ্তি





























