০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডন কে ঘিরে স্বপ্ন দেখছেন সুনামগঞ্জ-৩ এর মানুষ

  • Update Time : ০৫:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

রশিদ অাহমদ :: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসন থেকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে আজিজুস সামাদ আজাদ ডন কে এমপি হিসেবে দেখতে চায় স্থানীয় কর্মী-সমর্থকসহ সাধারণ জনগণ। এ লক্ষে এরই মধ্যে ডন কে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। যার প্রমাণ মিলছে ডনের বিভিন্ন উঠান বৈঠক সহ বিভিন্ন সভা-সমাবেশে।

পবিত্র রমজান জুড়ে ইফতার মাহফিলে ডনের সমর্থকদের যেমন এককাতারে ঠিক তেমনি আবার ডন সমর্থনে জনতার ঢল দেখা গেছে গত আগস্ট মাসে। এ দিন বেশ কিছু বেসরকারী টেলিভিশন ও এই সর্ববৃহত শোক সভা সম্প্রচার করেছেন।এছাড়াও আরও প্রমাণ মিলেছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সিলেট বসবাসরত সুনামগঞ্জবাসীকে নিয়ে নৌকার পক্ষে শোডাউনে।

এ উপলক্ষ্যে ওইদিন দিনভর হাজার হাজার জনতার উপস্থিতি প্রমাণ করে যে ডন সত্যিকারেরই একজন জনপ্রিয় নেতা।সে দিনের জনতার উপচেপড়া ভীড় দেখে বিভিন্ন স্থানীয় গণমাধ্যমে সুনামগঞ্জের সামাদ আজাদ ফিরছেন হিসেবে আখ্যায়িত করেছেন।ডন সুনামগঞ্জ-৩ আসনের যেখানেই উঠান বৈঠক করতে যান, সেইসব বৈঠকগুলোতে ছিলো উপচেপড়া জনতার ভীড়।

ডনের সঠিক দিকনির্দেশনায় বর্তমানে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে পালিত হচ্ছে দলের সব কর্মসূচী।তার নির্দেশনায় আগের চেয়ে আরও শক্তিশালী ও চাঙ্গা হয়েছে স্থানীয় আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠন। ফলে স্থানীয় আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনে শৃঙ্খলা বজায় রয়েছে এবং দল শক্তিশালী হয়ে অহিংসভাবে রাজনীতির মাঠ দখলে রেখেছে।

এ ব্যপারে জানতে চাওয়া হলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজি আব্দুল হেকিম বলেন, নির্বাচন যত কাছে ঘনিয়ে আসছে ততোই তৃনমুল সাধারণ জনগণ ডনের প্রতি আকৃষ্ট হচ্ছে, এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা-কর্মীরাও ডনের সাথে বিভিন্ন উঠান বৈঠকে যোগ দিচ্ছেন।

বর্তমান সাংসদ ও বাংলাদেশ সরকারের পরিকল্পনা ও অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এর সাথে নিজের সম্পর্ক কেমন জানতে চাওয়া হলে তিনি বলেন আমার কারো সাথেই সম্পর্ক খারাপ না উনার সাথে আমার ডনের চেয়েও ভালো সম্পর্ক। জননেত্রী শেখ হাসিনা যাকে নমিনেশন দিবেন আমি তার পক্ষেই কাজ করবো। তবে আমার নেত্রীর প্রতি আহবান রাখছি তৃনমুল মাঠজরিপের ফলাফলের মাধ্যমেই যেন নমিনেশন দেন, এতে আমাদের নৌকার পক্ষে কাজ করতে সহজ হবে।

এ ব্যপারে জানতে চাওয়া হলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার বলেন, অালহাজ্ব আব্দুস সামাদ আজাদের মতই ডনের বিছক্ষনতা, একজন যোগ্য নেতা হিসেবে জনগনের সাথে রয়েছে তার যতেষ্ট সম্পৃক্ততা।তিনি তার বাবার মতই তৃনমুল আওয়ামীলীগের সাথে থেকে সবসময় স্বোচ্ছার ভুমিকা রেখে আসছেন। যে কারনে আমাদের আগে এলাকার জনগনই তাকে এমপি হিসেবে দেখতে চায়।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ববীরগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা শহীদূর রহমান শহীদ বলেন, আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে ডনের বিকল্প নাই। ডন এলাকার মানুষের কথা বুঝেন, মানুষের চাহিদার কথা বুঝেন, সে জন্য এলাকার মানুষ ও তাকে ভালোবাসেন। দলীয় দিক থেকে ও একেবারে তৃনমুল থেকে সমন্বয় রেখেই তিনি দলকে সুসংগঠিত রেখেছেন। কাজেই ডন সুনামগঞ্জ -৩ আসন থেকে মনোনয়ন পাক এটা শুধু আমার দাবী নয়, এটা এই আসনের প্রতিটা মানুষের মনের কথা।

শিমুলবাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজি আব্দুল্লাহ বলেন, ডন হচ্ছেন মাটি ও মানুষের নেতা, একদম তৃনমুল থেকে কিভাবে দল কে সুসংগঠিত রাখতে হয়, কিভাবে তৃনমুলের একজন নেতা-কর্মীর মন জয় করা যায় এমন গুনাবলী তার মধ্যে বিদ্ধমান। এলাকাবাসী তাদের নেতা হিসেবে ঘুরেফিরে তাকেই সবসময় কাছে পায়।তাই তার প্রতি এলাকার সাধারণ জনগণের বড় রকমের একটা আস্থা তৈরী হয়েছে। এই আস্থা থেকেই এলাকাবাসী তাকে এমপি হিসেবে দেখতে চায়।

পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন বলেন, যে নেতা কর্মী বান্ধব সেই নেতাকেই জনগণ চায়, ডনের মধ্যে আমরা তা দেখতে পেয়েছি ডন তার বাবার মতোই একজন কর্মীবান্ধব নেতা। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও দুর্গাপাশা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সেলিম রেজা জানান ডনের প্রতি সাধারণ মানুষের যে ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি সেই হিসেব থেকেই বলতে পারি সুনামগঞ্জ-৩ আসনে ডনের বিকল্প নাই।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ডন কে ঘিরে স্বপ্ন দেখছেন সুনামগঞ্জ-৩ এর মানুষ

Update Time : ০৫:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮