টিকার জন্য আমাদের আর কোন সমস্যা নেই: পররাষ্ট্রমন্ত্রী
- Update Time : ০৪:২০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ আগস্ট ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, টিকার জন্য আমাদের আর কোন সমস্যা নেই। এ সপ্তাহে চীন থেকে আরো বিশ লাখ ডোজ টিকা দেশে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল নাগরিককে বিনা মূল্যে করোনার টিকা প্রদান করবেন। আজ শনিবার (৭ আগস্ট) সকাল ৯ টায় সিলেট নগরীর রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ এর ভার্চুয়ালি উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আরো বলেন, সিলেটের অক্সিজেন সমস্যা সমাধানে সরকার দ্রুত অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ নিয়েছেন। সে লক্ষে আমি নিরবিছিন্নভাবে কাজ করে যাচ্ছি। আর এটি হলে সিলেট ওসমানী হাসপাতালে করোনা চিকিৎসায় আরো ৪৫০ শয্যা বৃদ্ধি করা যাবে। তিনি বলেন, সিলেটে করোনার সংক্রামণ হার কমাতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সিসিকের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, ডিআইজি সিলেট রেঞ্জ মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ, সিসিকের প্রধান নির্বাহি বিধায়ক রায় চৌধুরী,সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক হলেন ডা. হিমাংশু লাল,সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডনল, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন। রাজনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
আরো উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট -এর কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল জব্বার জলিল, সিলেট রেড ক্রিসেন্ট -এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল প্রমুখ।





























