০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিকটক ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু
- Update Time : ০৮:৫৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমায় টিকটক ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিব (১৮) দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সাকিবসহ তাঁরা চার বন্ধু মিলে টিকটক ভিডিও করতে ধরাধরপুর এলাকার দোতলা একটি ভবনের ছাদে ওঠেন। ভিডিও করার সময় একজন অসাবধানতাবশত নিচে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার তদন্ত কর্মকর্তা মারফত আলী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।




























