জেল হত্যা দিবসে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের শোকর্যালী
- Update Time : ০১:৩৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: জেল হত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার স্মরণে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নেতৃত্বে শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকালে শহরের উকিলপাড়া থেকে শোকর্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিন করে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মনসুর আহমদ, সহ- সম্পাদক ফয়েজ ইসলাম সুমন, জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হোসেন পলাশ, ফাহাদ রানা, মাসুম, তাহের আহমদ মন্টি, জাহেদ, মাজেদ, রাহি, সফিকুর রহমান রনি, সাইফ উদ্দীন, সুজন, জুনেদ, সেলিম, তাফসিরুল ইসলাম, মোশারফ, জুয়েল, নিজুম, ফাহিম, সাইদুল, জাহিন, নিহান, নজরুল ইসলাম সাগর, মাহাদি, রাজন, শামসুজ্জামান, আমজাদ আহমদ, ছাতক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তাজামুল হক রিপন, যুগ্ম আহ্বায়ক খালেদ হোসেন, বিশম্ভরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন রাহত, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিহির রঞ্জন দাস, যুগ্ম আহ্বায়ক নাজমুল খন্দকার, সদস্য আবু সালেহ মুসা, আবুল কাসেম, ছাত্রলীগ নেতা ফাহিম, ছাত্রলীগ নেতা পার্থ, রাজন চন্দ, সিদ্দিক আহমদ প্রমুখ।
শোকসভা শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, বাঙালিকে নেতৃত্ব শূণ্য করার জন্যই স্বাধীনতা পরবর্তী সময়ে স্বপরিবারে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতাকে হত্যা করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলেই আজ দেশ উন্নত হচ্ছে। বিশ্ববাসী আবাক হয়ে দেখছে কি ভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে দেশে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা হাজার বছরেও কাটিয়ে ওঠার মত নয়। কমিশন গঠন করে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকান্ডের মদদদাতাদের খুঁজে বের করতে হবে, যেন ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ড আর না ঘটে।





























