১১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জেলগেটে দাঁড়িয়ে মায়ের মরদেহ দেখলেন পাপিয়া

  • Update Time : ০৩:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: কারাগারের ফটক থেকেই মাকে শেষ বিদায় জানালেন আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া। পাপিয়াকে দেখাতে তার মায়ের মরদেহ কারাগারে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার হাসনা জাহান বিথী বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের গেটে পাপিয়ার মায়ের মরদেহ নেওয়া হয়।

জেলার জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছে। রাতে লাশবাহী গাড়িতে করে কারাগারের গেটে পাপিয়ার মায়ের মরদেহ নেওয়া হয়। পরে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে পাপিয়াকে কারাগারের গেটে নিয়ে তার মায়ের মরদেহ দেখানো হয়। প্রায় ২০ মিনিট সময় মরদেহ কারাগারের গেটে ছিল।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জেলগেটে দাঁড়িয়ে মায়ের মরদেহ দেখলেন পাপিয়া

Update Time : ০৩:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০