০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেএসসি ও জেডিসিতে পাসের হার ৮৩.৬৫
- Update Time : ০৩:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ৮৩.৬৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯১ হাজার ৬২৮ জন।
শনিবার সকালে গণভবনে ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
গত ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৮ নভেম্বর। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২৪ লাখ ৬৯ হাজার।



















