১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জুতা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ১০

  • Update Time : ০৩:৩৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":1928,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":0}

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে জুতা চুরিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ওয়াহিদ আলী নামে একজন নিহত হয়েছেন। এসময় নারীসহ ১০জন আহত হন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নে হাজিনগর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মৃত ওয়াহিদ আলী হাজীনগর গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীনগর গ্রামের সাহেব আলীর ছেলে হাবিব এবং প্রতিবেশী ওয়াহিদ আলীর নাতি ইকবাল বাড়ির পার্শ্ববর্তী পুকুরঘাটে হাতমুখ ধুতে যায়। এ সময় ঘাট থেকে হাবিবের জুতা চুরি হয়। এ নিয়ে হাবিব ও ইকবালের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। জুতা চুরি নিয়ে একইদিন রাত সাড়ে ৯টার দিকে হাবিব ও ইকবালের অভিভাবকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ ওয়াহিদ আলী মারা যান। সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ১০জন আহত হয়েছেন। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জুতা চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ১০

Update Time : ০৩:৩৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫