জুতার বক্সে মিলল নবজাতক!
- Update Time : ০৬:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার ওসমানী রোডস্থ বায়তুন নূর জামে মসজিদের বিতরে রাখা জুতা রাখার বক্স থেকে ৩ দিনের এক নবজাতক এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত নবজাতককে পৌর এলাকার আনমুনু গ্রামের এক জনৈক এক নারীর কাছে হেফাজতে রাখা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার এশার নামাজের সময় মসজিদে এক মুসল্লী হঠাৎ করে নব জাতক বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। জুতার বক্সে নবজাতকে দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে নবীগঞ্জ ওসি মোঃ ডালিম আহমেদের নির্দেশনায় এস আই আবু সাঈদ, বিজয়সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদ জানান, নবজাতক শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে স্থানীয় একজন মহিলার জিম্মায় রাখা হয়েছে।


























