১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জীবন মানে
- Update Time : ০৮:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আব্দুল কাদির জীবন :
জীবন মানে দুঃখ-সুখ আর কান্না-হাসি
জীবন মানে গল্প-নাটক পাশাপাশি
জীবন মানে চন্দ্র-তারা সূর্য-রবি
জীবন মানে রংতুলিতে আঁকা ছবি।
জীবন মানে দুঃখ-সুখের একটি খেলা
জীবন মানে রঙ্গ-মঞ্চে একটি মেলা
জীবন মানে প্রকৃতির এক নীরবতা
জীবন মানে এক নদী জল বিষন্নতা।
জীবন মানে প্রেম-পীরিতি, আড্ডাবাজি
জীবন মানে হরেক রুপে আমরা সাজি
জীবন মানে নদীর জোয়ার এবং ভাটা
জীবন মানে প্রেম-বিরহের তিক্ত কাঁটা।
জীবন মানে ছন্দে গড়া ছন্দিত এক মন
জীবন মানে দুনিয়াজোড়ে নন্দিত মন।
কবি: সম্পাদক, ইংরেজি ম্যাগাজিন “দি আর্থ অব অটোগ্রাফ” শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, লিডিং ইউনিভার্সিটি, সিলেট মোবাঃ ০১৭২৩-৬৯১৬৯৪



















