০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা শামসুল ইসলাম
- Update Time : ১১:৪৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ. ন. ম. শামসুল ইসলাম। মঙ্গলবার দেয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানকে গত ১২ মার্চ অন্যায়ভাবে গ্রেফতার করার পরিপ্রেক্ষিতে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ. ন. ম. শামসুল ইসলামকে সংগঠনের ভারপ্রাপ্ত আমীর নিযুক্ত করা হয়েছে।
গত বছরের ৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা থেকে জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়। পরদিন অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও এটিএম মাসুম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্বে আসেন।



















