জামালগঞ্জে শেখ হাসিনার পরিচিতি পিন্টুকে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক করার দাবী
- Update Time : ১০:১৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আল-হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের রাজনীতির হাল ধরার জন্য তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগের নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টু কে দলের সাধারন সম্পাদক নির্বাচিত করার দাবী এখন সকল নেতাকর্মী সমর্থকদের গণদাবীতে পরিণত হয়েছে। বিশেষ করে দলটিতে যারা এখন নেতৃত্বে আসতে চান তাদের সকলের মধ্যে দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার সরাসরি পরিচিত কর্মী হচ্ছেন জিতেন্দ্র তালুকদার পিন্টু। শেখ হাসিনা যখন ১৯৮৬ সালে দেশে বিরোধীদলীয় নেত্রী হিসেবে সারা দেশব্যাপী ঘুরে বেড়ান তখনই জেলা সদর সুনামগঞ্জে এসে যুবলীগ নেতা আয়্যুব বখত জগলুলের একক নেতৃত্বাধীন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে তার ব্যক্তিগত চেনাজানা থেকে জিতেন্দ্র তালুকদার পিন্টুর উপস্থিত বক্তৃতা শুনে মুগ্ধ হন ও প্রশংসা করেন। শেখ হাসিনার কাছে সুনামগঞ্জের তৎকালীন ছাত্রলীগ নেতাদের মধ্যে একটি মুখস্থ নাম পিন্টু। যিনি তার দীর্ঘ রাজনীতির জীবনে আজীবন দলীয় নেতৃত্বের প্রতি অনুগত ও বিশ্বস্থ থেকেছেন। কখনও দলের বিরুদ্ধে বিদ্রোহের পক্ষে যাননি তিনি। বিদ্রোহীরা যখন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগকে গ্রাস করে নিয়ে যাচ্ছে তখন মূলধারার নেতা হিসেবে সকল নেতাকর্মীরা উপজেলা কমিটির সাধারন সম্পাদক হিসেবে জিতেন্দ্র তালুকদার পিন্টু কে দেখতে যাচ্ছেন। সবাই বলছেন,১৯৯৬ সাল থেকে জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কমিটিতে যারা নেতৃত্ব দিয়েছেন তারা দলের চাইতে নিজেদের ব্যক্তিগত ফায়দা হাছিলেই বেশী ব্যস্ত ছিলেন। বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচনসহ স্থানীয় নির্বাচনে সুযোগসন্ধানী অনুপ্রবেশকারীদের মনোনয়ন দিয়ে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে অবমূল্যায়ন করেছেন। পদ ভাগিয়ে নিয়ে ব্যক্তিগতভাবে নিজেরা লাভবান হলেও দলকে করে রেখেছেন গণবিচ্ছিন্ন। এই অবস্থায় জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বর্তমানে জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সবচাইতে জনপ্রিয় আওয়ামীলীগ নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টুকে সাধারন সম্পাদক করে অবিলম্বে উপজেলা আওয়ামীলীগের কমিটি অনুমোদনের দাবী জামালগঞ্জের আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রাণের দাবীতে পরিণত হয়েছে।


























