০৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের সঙ্গে কোনো জোট নয়: জমিয়তের সভাপতি উবায়দুল্লাহ ফারুক

  • Update Time : ০৯:১৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি উবায়দুল্লাহ ফারুক স্পষ্ট জানিয়েছেন, তাদের দল জামায়াতে ইসলামী’র সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক জোটে যাবে না। তিনি বলেন, আমরা জামায়াতের সাথে কোনো জোটে যাব না। অতীতেও যাই নাই। অতীতে আমরা বিএনপি’র সাথে জোটে গেছি। আওয়ামী লীগের মতো জামায়াতেরও একটি স্বভাব আছে, মাদ্রাসা মসজিদ দখলদারি। এখনো দেশের অনেক প্রবীণ খতিব, আলিম-উলামা, ইমাম যারা মানুষের কাছে জনপ্রিয়, তাদেরকে সরিয়ে এসব জায়গা দখল করছে। উবায়দুল্লাহ ফারুক অভিযোগ করে বলেন, জামায়াত কেবল একটি রাজনৈতিক দল নয়; তারা একটি নির্দিষ্ট মতবাদ প্রচার ও বিস্তারের মাধ্যমে দেশের ইসলামী শিক্ষা ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। তিনি  বলেন, জামায়াত যদি শুধু রাজনীতি করত, তাহলে সমস্যা ছিল না। কিন্তু তারা স্থায়ীভাবে মাদ্রাসা-মসজিদ দখল ও তরুণদের নিজেদের সংগঠনে টানার চেষ্টা করে। আমরা দেড় হাজার বছর ধরে ইসলামী শিক্ষা ও আহলে সুন্নাতের আকিদা সংরক্ষণ করে আসছি। এই ঐতিহ্য নষ্ট হবে এমন কোনো জোট আমরা করব না।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জামায়াতের সঙ্গে কোনো জোট নয়: জমিয়তের সভাপতি উবায়দুল্লাহ ফারুক

Update Time : ০৯:১৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ আগস্ট ২০২৫