০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাফলংয়ে স্বেচ্ছায় রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
- Update Time : ১০:২৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের অন্যতম সামাজিক সংগঠন প্রত্যয় স্বেচ্ছাসেবী সংস্থার (প্রসেস) উদ্যোগে রাস্তায় ধূলো বালি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পশ্চিম লাখেরপাড়-জাফলং রোডের প্রায় দেড় কিলোমিটার রাস্তা জুড়ে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ইসমাই আলী, বাবুল আহমদ, ইয়াকুব আলী, করিম মিয়া, মিছির আলী,
প্রসেস সংগঠনের সভাপতি জুনেদ আহমদ, সহ-সভাপতি মুহিতুল ইসলাম সাকিল, সাধারণ সম্পাদক ইমরান আহমদ সাব্বির, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া, সাংস্কৃতিক সম্পাদক হেলাল আহমদ, সদস্য মুন্না আহমদ, ইরফান আলী, আক্তার হোসেন পাভেল, রফিকুল ইসলাম, উসমান, সাকিল, জামিল, নজরুলসহ সংগঠনের সদস্যবৃন্দ।





























