জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণায় জগন্নাথপুরে ডন সামাদ সমর্থকদের আনন্দ মিছিল
- Update Time : ১১:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্টমন্ত্রী আলহাজ্জ্ব অাব্দুস সামাদ অাজাদের সুযোগ্য উত্তরসুরী সুনামগঞ্জ-৩ অাসনে অাওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী অাজিজুস সামাদ অাজাদ ডন এর সমর্থনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের উদ্যােগে জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বিশাল আনন্দ শোভাযাত্রা, মিছিল ও পথসভা করেন তারা।
জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে অাজিজুস সামাদ ডন সমর্থকরা ৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় জগন্নাথপুরের এই আনন্দ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক সহ জগন্নাথপুর আউসকান্দি প্রধান সড়ক প্রদক্ষিন করে জগন্নাথপুর পৌর পয়েন্টে এক পথ সভায় মিলিত হন।
জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীরের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ সাব্বির অাহমদ ছাবির মিয়া, জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগ নেতা তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, জগন্নাথপুর পৌর আ.লীগের সদস্য সচিব কাউন্সিলর আবাব মিয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সুহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহির আলী, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম, জগন্নাথপুর যুবলীগ নেতা আনোয়ার কোরেশী, সেলিম মিয়া, আক্তার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক কবির মিয়া, উপজেলার স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক রনি মিয়া, উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কয়েস মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাহানুল হক, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সামছুল হক। এছাড়া আরো উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা শাহিন মিয়া সুমন, শাহ শাহিন, শামিম মিয়া, সাবাজ মিয়া, মুক্তাদীর অাহমদ, রুপন মিয়া, সুজেল অাহমদ, নাঈম অাহমদ, অারমান অাহমদ, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ফারুক আলী, সাংগঠনিক সম্পাদক গয়াছ মিয়া, জাবেদ আলী, শফিকুল ইসলাম, লিকন মিয়া, শাহিনুর রহমান, মনির মিয়া, শামীনুর রহমান, ইখতিয়ার হোসেন, কয়েছ আহমদ, কদর প্রমূখ।
পথসভায় বক্তারা, দেশব্যাপী সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে অাবারো শেখ হাসিনা সরকারকে নৌকা মার্কায় নির্বাচিত করার অাহবান জানিয়ে বলেন, সুনামগঞ্জ-৩ আসনে জনগন পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন। জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বর্তমান সাংসদের পরিবর্তনের দাবি জানিয়ে, আজিজুস সামাদ আজাদ ডন কে সুনামগঞ্জ -৩ আসনের নৌকার কান্ডারী করতে আহবান জানান তারা।



















