০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের শততম জন্মবার্ষিকী আজ

  • Update Time : ০২:৫০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারি ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের শততম জন্মবার্ষিকী আজ ১৫ জানুয়ারি শনিবার। জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ ১৯২২ সালের ১৫ জানুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভুরাখালি গ্রামে জন্মগ্রহন করেন। সাবেক মন্ত্রী আব্দুস সামাদ আজাদের শততম জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর সহ বিভিন্নস্থানে কর্মসূচি পালন করা হবে। পরিবারের পক্ষ থেকে আজ শনিবার সকাল ৯টায় কুরআন খতম, ১১ টায় ঢাকায় বনানীতে মরহুমের কবর জেয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে ঢাকার লেকসার্কাস লেকভিউ জামে মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। সাবেক মন্ত্রী, জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের শততম জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের উদ্যােগে বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জগন্নাথপুর আব্দুস সামাদ আজাদ অডিটরিয়াম প্রাঙ্গণে সামাদ আজাদ প্রতিকৃতিতে পুস্প স্তবক নিবেদন করা হবে। জগন্নাথপুর আ.লীগের দলীয় কার্যালয়ে আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের জন্মস্থান উপজেলার ভুরাখালি গ্রামে স্বজনদের উদ্যােগে মিলাদ, দোয়া ও শিরনী বিতরণেরও আয়োজন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের শততম জন্মবার্ষিকী আজ

Update Time : ০২:৫০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারি ২০২২