জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট সিলেটে জেলা শাখার কমিটি গঠন
- Update Time : ০৭:০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট সিলেট জেলা কমিটি গঠনের লক্ষ্যে ২৩ অক্টোবর মঙ্গলবার সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং বার হলে সিলেট জেলা বারের আইনজীবীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এডভোকেট এ.টি.এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে ও এডভোকেট মোঃ আতিকুর রহমান শাবু পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ ফারুক চৌধুরী, এডভোকেট আব্দুল মন্নান চৌধুরী, এডভোকেট এম. নুরুল হক, এডভোকেট আব্দুল গফফার, এডভোকেট মোঃ আখতার হোসেন খান, এডভোকেট মোঃ ফয়জুর রহমান জাহেদ, গণফোরাম সিলেট মহানগর সভাপতি এডভোকেট আনছার খান, নাগরিক ঐক্যের সমন্বয়ক এডভোকেট মিনহাজ গাজী, জেএসডি (রব) সিলেটের সমন্বয়ক এডভোকেট মামুন শিকদার, আইনজীবী ফোরামের সহ সভাপতি এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, এডভোকেট মোঃ মুহিবুর রহমান, এডভোকেট রেজওয়ান আহমদ চৌধুরী, এডভোকেট মোঃ এখলাছুর রহমান, যুগ্ম সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট মোঃ এজাজ উদ্দিন, এডভোকেট মোঃ খালেদ জুবায়ের, এডভোকেট মোঃ আব্দুল মালিক, এডভোকেট মোঃ শফিউল আলম, এডভোকেট তাজরিহান জামান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইকবাল আহমদ, দপ্তর সম্পাদক এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, কোষাধ্যক্ষ এডভোকেট তানবির আখতার খান, প্রচার সম্পাদক আলী হায়দার ফারুক, সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম সবুজ, এডভোকেট মোঃ সাজ্জাদুর রহমান চৌধুরী, এডভোকেট মোঃ খালেদ হোসেন, এডভোকেট ফখরুজ্জামান, এডভোকেট সৈয়দ খালেদ হোসেন, এডভোকেট মিজানুর রহমান চৌধুরী মিজু, এডভোকেট নাজমুল হোসাইন, এডভোকেট মির্জা হোসাইন, এডভোকেট মোঃ আতিকুর রহমান, এডভোকেট খন্দকার বুরহান উদ্দিন ফরহাদ, এডভোকেট সাজেদুর ইসলাম সজিব, এডভোকেট তানবির আহমদ, এডভোকেট মামুন আহমদ রিপন, এডভোকেট হেদায়েত হোসেন তানবির, এডভোকেট আব্দুল্লাহ হেলাল, এডভোকেট মোস্তাক আহমদ, এডভোকেট সৈয়দ ইয়াসির আরাফাত, এডভোকেট মোবারক হোসেন, সহ প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট মোঃ খুরশেদ আলম, এডভোকেট আবু ফাহাদ, এডভোকেট সাইফুল ইসলাম, এডভোকেট ওয়াহিদুর রহমান, এডভোকেট আব্দুল হান্নান, এডভোকেট আলী আকবর, এডভোকেট নাজমুল হুদা শাহীন, এডভোকেট রিয়াসাদ আজীম হক।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট মোঃ আব্দুল হালিম রায়হান।
সভায় সর্বসম্মতিক্রমে এডভোকেট এ.টি.এম ফয়েজ উদ্দিনকে আহবায়ক ও এডভোকেট মোঃ আতিকুর রহমান শাবুকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট সিলেট জেলা আহবায়ক কমিটি ও ১৫ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী জানান। বক্তারা ২৪ অক্টোবর সিলেট রেজিস্ট্রারী মাঠের জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা সফল করার লক্ষ্যে সকল উপস্থিত থাকার আহবান জানান। বিজ্ঞপ্তি



















