১০:১৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পার্টির ইয়াহ্ইয়াকে ইসির তলব

  • Update Time : ০৯:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে সিলেট ২ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরীকে তলব করেছে ইসি। রোববার সকাল ১১টার মধ্যে সিলেট ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল জজ কোর্ট কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত থেকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শনিবার নির্বাচনী অনুসন্ধান কমিটি সিলেট ২ আসনে চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। আদেশে ৩০ নভেম্বর সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করার সময় মিছিল সহকারে প্রবেশ করেন ইয়াহ্ইয়া চৌধুরী। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ৮ (খ) এর লঙ্ঘন। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ৮ (খ) এর লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, তা ৩ ডিসেম্বর সকাল ১১টার মধ্যে সিলেট ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল জজ কোর্ট কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত থেকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এব্যাপারে সিলেট ২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী বলেন, নির্বাচনী আচরণ বিধি মেনেই রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিয়েছি। তবে বাহিরে কিছু নেতাকর্মী নামোল্লেখ করে স্লোগান দিয়েছিল। সাথে সাথে আমি বারণ করি। ইসি আমাকে চিঠি দিয়েছে আগামীকাল (রোববার) তা ব্যাখ্যা করব।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জাতীয় পার্টির ইয়াহ্ইয়াকে ইসির তলব

Update Time : ০৯:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩