জহিরভাঙ্গা ও চাতল বিল উপ-প্রকল্প বাস্তবায়িত হলে অত্র অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে- মুহিবুর রহমান মানিক
- Update Time : ০৭:১২:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে জহির ভাঙ্গা বসন্তপুর ও মঈনপুর চাতল বিল উপ-প্রকল্প বাস্তবায়নে ত্রি-পক্ষীয় চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, কৃষি বিপ্লবের মাধ্যমে দেশে খাদ্যে নির্ভরশীলতা আনতে সরকার নিরলসভাবে কাজ করছে। শিক্ষিত যুব সমাজকেই এ কাজে এগিয়ে আসতে হবে। জাইকার অর্থায়নে এ দেশে বহু প্রকল্প বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে এমপি মানিক বলেন, জহিরভাঙ্গা বসন্তপুর ও মঈনপুর চাতল বিল উপ-প্রকল্প বাস্তবায়িত হলে অত্র অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে। প্রকল্প দুটিকে রক্ষনাবেক্ষনের মাধ্যমে বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে এ অঞ্চলের মানুষেদের। রোববার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাইকার আর্থিক সহায়তায়, স্থানীয় সরকার অধিদপ্তরের ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)’র আওতায় ছাতকের দোলারবাজার ইউনিয়নের জহির ভাঙ্গা বসন্তপুর ও মঈনপুর চাতল বিল উপ-প্রকল্প বাস্তবায়নে ত্রি পক্ষীয় স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। সুনামগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মাহবুব আলমের সভাপতিত্বে ও এলজিইডি ছাতকের উপ সহকারী প্রকৌশলী রজত কান্তি দাসের পরিচালনায় অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট বিভাগে দায়িত্বরত জাইকার প্রাতিষ্ঠানিক বিশেষজ্ঞ হাবিবুর রহমান, দোলারবাজার ইউপি চেয়ারম্যান সায়েস্তা মিয়া প্রমুখ। সভা শেষে ত্রিপক্ষীয় চুক্তিতে পৃথক স্বাক্ষর করেন সরকারের পক্ষে এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, স্থানীয় জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান সায়েস্তা মিয়া, জহির ভাঙ্গা বসন্তপুর প্রকল্পে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি রফিক উদ্দিন ও মঈনপুর চাতল বিল প্রকল্পে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি এনামুল হক। এসময় ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, এলজিইডি ছাতকের জেনারেল ফ্যাসিলিটেটর সুলতান আহমদ, স্যোসিয়েলিষ্ট বেলাল আহমদ, বীর মুক্তিযোদ্ধা আকলুছ আলী, জহির ভাঙ্গা বসন্তপুর ক্ষুদ্র পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারন সম্পাদক সুজন মিয়া, অর্থ সম্পাদক রহিম উদ্দিন, মঈনপুর চাতলবিল ক্ষুদ্র পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সহ সভাপতি তাজুদ মিয়া, সাধারন সম্পাদক দিলোয়ার হোসেন জীবন, অর্থ সম্পাদক সোয়েব মিয়া, ইউপি সদস্য আবুল খয়ের, ছালিক মিয়া চৌধুরী, সদস্যা আছকারুন নেছা, সমিতি দুটির সদস্য নবীজ উদ্দিন, আজাদ রব্বানী, শফিক মিয়া, মাওলানা ওসমান গনি, আব্দুল লতিফ নিজাম, মাওলানা আলী আসগর, রাসেল মিয়া, তাজ উদ্দিন, সুন্দর আলী, হায়দার আলী রাজু, বাবুল আহমদ, খালিস মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।





























