০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জমি সংক্রান্ত বিরোধে শিক্ষিকাকে কুপিয়ে হত্যাঃ আটক ৩ জন

  • Update Time : ১১:২৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাষানিগাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রোজিনা বেগম (৩০) নামে এক কেজি স্কুলের শিক্ষিকাকে কুপিয়ে হত্যা করা  হয়েছেন। নিহত রোজিনা বেগম নবদুত পাঠশালা নামক একটি কেজি স্কুলের প্রধান শিক্ষিকা ও কমলগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টনের স্ত্রী। ঘটনাটি ঘটে সোমবার (২৬ মে) সকাল আনুমানিক ১০টায়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোজিনা বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশী আব্দুর রহিম গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে আব্দুর রহিম ও তার ছেলে রেজাউল করিম সাগর দেশীয় অস্ত্রসহ এক্সকাভেটর নিয়ে বিরোধপূর্ণ জমিতে পুকুর খনন করতে যান। এ সময় রোজিনার বড় ভাই নিজাম মিয়া হারুন মিয়া (৪০) বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। হামলায় রোজিনা বেগম, তার ভাবি লুভনা বেগম (৩৫), এবং বোনের জামাই জালাল উদ্দিন (৪৮) ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই নিহত হন রোজিনা বেগম। খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত আব্দুর রহিম, মনির মিয়া ও মতি মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলমান।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

জমি সংক্রান্ত বিরোধে শিক্ষিকাকে কুপিয়ে হত্যাঃ আটক ৩ জন

Update Time : ১১:২৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫