০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জমিয়ত নেতা শাহীনূর পাশা চৌধুরী গ্রেপ্তারি পরোয়ানা থেকে জামিন লাভ
- Update Time : ০৩:৪০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশের কেন্দ্রীয় নেতা সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর বিরুদ্ধে আবাসন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়র পর বুধবার (১৯ ডিসেম্বর) সিলেট কোট থেকে শাহিনুর পাশা চৌধুরী জামিন পেয়েছেন।
জানা গেছে, জমিয়ত নেতা এড. মাও. শাহীনুর পাশা চৌধুরীর বিরুদ্ধে আবাসন প্রকল্পে বিনিয়োগকারী যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আলী ২০১২ সালের ৪ নভেম্বর থেকে কয়েক দফায় ৩২ লাখ ২০ হাজার টাকা দেন। আবাসন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মামলায় শাহিনুর পাশা চৌধুরীর উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি ১৯ ডিসেম্ব বুধবার সিলেট কোটে হাজির হয়ে অাদালতের মাধ্যমে জামিন পেয়েছেন।





























