০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জমিয়ত নেতা শাহীনুর পাশার বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগের কথা বলে টাকা নেওয়ার অভিযোগ প্রবাসীর

  • Update Time : ০৩:০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনের বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর বিরুদ্ধে বিদ্যুতায়নের নামে টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক শিক্ষানুরাগী আব্দুল আউয়াল। শনিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে সাংবাদিকদের সাথে আলাপকালে এ অভিযোগ করেন তিনি।

অভিযোগে বলা হয়, ২০০৫ সালে সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরীর সাথে যুক্তরাজ্যে আব্দুল আউয়াল’র পরিচয় ঘটে। সেই সুবাদে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আউয়াল তাঁর নিজ গ্রাম দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আসামপুর গ্রামে বিদ্যুতায়নের জন্য তৎকালীন সংসদ সদস্য শাহীনুর পাশাকে একটি সংবর্ধনা প্রদান শেষে বিদ্যুতায়নের খরচের জন্য একটি চেকে এক লক্ষ টাকা প্রদান করেন বলে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান। কিন্তু শাহীনুর পাশা চৌধুরী সংসদ সদস্য থাকাকালীন সময়ে আসামপুর গ্রামে বিদ্যুতায়ন করা সম্ভব হয়নি। এতে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আউয়াল তাঁর প্রদত্ত টাকা শাহীনুর পাশার কাছ থেকে পাওনা পেতে ব্যর্থ হন।

এব্যাপারে মাওলানা এ্যাড শাহীনুর পাশা চৌধুরী জানান, আসন্ন নির্বাচনে আমার জনপ্রিয়তা দেখে একটি মহল দীর্ঘদিন পর আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচার করছে। বিদ্যুতের কথা বলে আমি কারও কাছ থেকে টাকা নেই নাই। আমি কখনোতো এলাকা ছেড়ে যাই নাই। তাহলে এতো দিনপরে অভিযোগ তুলছে কেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জমিয়ত নেতা শাহীনুর পাশার বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগের কথা বলে টাকা নেওয়ার অভিযোগ প্রবাসীর

Update Time : ০৩:০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮